রাজনীতি

বাংলাদেশের নাম-ইতিহাস পাল্টানোর চেষ্টা চলেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

মিথ্যাচার করে বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের নাম ও ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার কুষ্টিয়ায় মিরপুরে শিশুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গ ত্যাগ না করলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টার জন্য বিএনপি নেত্রীর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ’৭৫ এর পর জেনারেল জিয়াউর রহমান এবং সামরিক শাসকরা ও সাম্প্রতিককালে বেগম জিয়া বাংলাদেশের নাম পালটানোর চেষ্টা করছে, ইতিহাস পালটানোর চেষ্টা করছে।’

এদিকে, রাজধানীতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যারা ইতিহাস বিকৃতির রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে শুধু সোচ্চার নয়, সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সূদুরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান দেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন এবং এখনই এদের দমন করতে হবে বলে জানান খাদ্যমন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি আবার অবৈধ প্রধানমন্ত্রী, এটা কিন্তু পরিকল্পিতভাবে উনি বলেছে। কাজেই আমরা বলে দিবো খালি কেবলমাত্র যে উম্মাদের প্রলাপ তা ঠিক না। উম্মাদ না এটা পরিকল্পিতভাবে এ কাজগুলো করেছে তারা এবং এখনি যদি এ কাজগুলোকে দমন করা না যায়, এখনি যদি এ মিথ্যাচার বন্ধ করা না যায় তাহলে একদিন এ মিথ্যাই সত্য প্রমাণিত হবে।’

একই অনুষ্ঠানে মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভা সমাবেশ ও সাংগঠনিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সেপ্টেম্বরে বিএনপি নেতাদের আন্দোলনের হুমকির বিরুদ্ধে সজাগ থাকতেও বলেন তিনি।

এদিকে, মাদারীপুরে এক অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সম্প্রতি লন্ডনে বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের বিরূপ মন্তব্যের কঠোর সমালোচনা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ