রাজনীতি

সংসদে অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে কটুক্তি, যা বিধিসম্মত নয়: গয়েশ্বর

নির্বাচনে সরকারের আসল চরিত্র প্রকাশিত হয়েছে: গয়েশ্বর
নির্বাচনে সরকারের আসল চরিত্র প্রকাশিত হয়েছে: গয়েশ্বর

সরকারদলীয় নেতারা সংসদে অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে কটুক্তি করেছেন যা বিধিসম্মত নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘প্রত্যাগত প্রবাসী দল’ আয়োজিত বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

জনবিচ্ছিন্ন সরকার এখন যেনো-তেনোভাবে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে বলেও জানান তিনি।

গয়েশ্বর বলেন, ‘যাদের হাতে শাসন ব্যবস্থা তারা গণতন্ত্র বুঝে না, জানতেও চায় না। তাই আমাদের দল সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। যেমন সরকার তেমন ওষুধ দিবেন। আর সেটা হল রাজপথ। রাজপথে এ সরকারের মোকাবেলা করতে হবে।’

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে খুশি করতেই জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করা হয়েছে।

রাজপথের আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ