রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল: ফখরুল

ফখরুল
ফখরুল

বিগত সব তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল—উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এ সরকার সে পরিবেশ ধ্বংস করে দিয়েছে। রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে উপজেলা নির্বাচনের গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির এ নেতা বলেন, নির্বাচনকেও এ সরকার প্রহসনে পরিণত করেছে।

এ সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ— মন্তব্য করে তিনি আরো বলেন, বিগত ৫ বছরে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে এবং তাদের দুর্নীতির কারণে আমাদের স্বপ্নের পদ্মা সেতুও নির্মাণ করা যায়নি।

বিশ্বব্যাংক তাদের টাকা তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনো মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই। গত ৩ মাসের ৩০৪ জন মানুষকে গুলি করে হত্যা করেছে এ সরকারের পুলিশ বাহিনীরা এবং ৬১ জন বিরোধীদলীয় রাজনৈতিক কর্মীকে গুম করে ফেলা হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা তারা দিচ্ছে না— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সরকারের বিরুদ্ধে যেই সমালোচনা করছে তাদেরকে জেলে বন্দি করা রাখা হচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এভাবে সারাদেশে অসংখ্য মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশে অরাজকতার সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ