রাজনীতি

শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে: মোশাররফ

মোশাররফ
মোশাররফ

পরবর্তী নির্বাচনের জন্য বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে উল্লেখ করে ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন দাদাভাই হাউজিং প্রকল্পের পঞ্চম পর্যায়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে পরিকল্পিত হাউজিং প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। মানুষের শহরমুখী প্রবণতা কমাতে এসব প্রকল্পে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন তো পাগলের প্রলাপ ছাড়া কিছু না। কারণ আমরা যে নির্বাচন করেছি তা ৫ বছরের জন্য করেছি। ৫ বছরের জন্য জনগণ আমাদের নির্বাচিত করেছেন। ৫ বছর পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে এবং ২০১৯ সালে যে নির্বাচন হবে তা শেখ হাসিনার অধীনে তাদেরকে আসতে হবে।’

এ সরকারের মেয়াদেই কমপক্ষে ৩০০ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ