রাজনীতি

ভুল পথ বেছে নিয়েছেন খালেদা জিয়া: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া ও তারেক রহমান ভুল রাজনৈতিক পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জামাতের নেতাদের বাঁচাতেই মিথ্যাচার করছে বিএনপি।

ইতিহাস নিয়ে বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া, ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের নেতারা বলেন, ইতিহাস ও আইন সম্পর্কে ভালো ধারনা নাই তারেক রহমানের। এসময় বিএনপি নেতাদের প্রমাণসহ ইতিহাস নিয়ে যুক্তিতর্ক করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিন তারা।

এদিকে, টাঙ্গাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই প্রকৃত ইতিহাস জানেন তারেক নয়।

দেশে জঙ্গিবাদ ও গণতন্ত্রের লড়াই চলছে বলেও মন্তব্য করেন তিনি।

কুড়িগ্রামে আরেক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও বলেন, কিছু না জেনেই এ ধরনের মন্তব্য করেছে তারেক রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ