রাজনীতি

বিশিষ্টজনদের মতামত

ভারতে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের দরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

বিশিষ্টজন
বিশিষ্টজন

ভারতের লোকোসভা নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার দরকার বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা। শনিবার প্রেসক্লাবে ‘ভারতের লোকোসভা নির্বাচন ও বাংলাদেশের প্রত্যাশা’ নিয়ে সাউথ এশিয়া ইউথ ফর পিচ এণ্ড প্রোসপারিটি সোসাইটি গোলটেবিল আয়োজন সভায় তারা এ কথা বলেন।

তারা আশা করেন, ভারতের সরকার পরিবর্তন হলেও নীতির কোনো পরিবর্তন হবে না আর তাই যেকোনো দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশের পাওনা ঠিক রেখে ভারতের সঙ্গে কাজ করতে হবে।

রাজনীতিতে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে ভারতের নতুন প্রজন্ম বলেও মনে করেন তারা।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা সম্পূর্ণ পরিষ্কার যে কংগ্রেস ক্ষমতায় আসছে না। এর ফলে একটি জিনিস পরিষ্কার যে ভারতীয়রা মোটামুটি পরিবারতত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এটা বিশেষ করে চাচ্ছে তরুণ প্রজন্মের ভোটারা। আমি এটা লক্ষ্য করছি তবে আমরা এ বিশ্লেষণ ভুল হতে পারে। তবে ভারতীয় তরুণ প্রজন্ম এ পরিবারতত্তে ক্লান্ত হয়ে উঠেছে।’

ভারতে নতুন সরকার হলে বাংলাদেশ লাভবান হবে কি-না? এমন প্রশ্নের জবাবে বিশিষ্টজনেরা আরো বলেন, ভারতের এ নির্বাচন থেকে বাংলাদেশের রাজনীতিবীদদের অনেক কিছু শেখার আছে। দেশের স্বার্থ রাক্ষায় সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হতে হবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন, ‘ভারত আমাদের নির্বাচনকে প্রভাবিত করতে পরে আর আমরা আলোচনাই করতে পারি। আমরা ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে পারব না।’

তিনি আরো বলেন, ‘বিরোধীদরে জন্য একটি শিক্ষা কিন্তু রয়েছে সেটি হল, কংগ্রেস বিগত ১০ বছরে যে দুশাসন করেছে, অপশাসন যাই করে থাকে না কেনো যেমন : দুর্নীতি, অপরাজনীতি। একে এমন সুন্দরভাবে জনগণের সামনে প্রকাশ করতে পেরেছে, সেই কারণে বিজেপির কথা বলা হচ্ছে। কাজেই কংগ্রেসের অপশাসন ও কংগ্রেসের সময় যে ১০ বছরের যে হতাশা সেগুলো বিরোধীদল জনসাধারণের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পরেছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ