পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চে বাধা দেয়া হলে এ সরকার যে অবৈধ, জনবিচ্ছিন্ন ও অন্যের আশীর্বাদপুষ্ট সেটাই প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার লংমার্চের জন্য জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়াতে রাজধানীর এলিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ভারত বাংলাদেশকে তার প্রাপ্য পানি দিচ্ছে না এ অন্যায়ের বিরুদ্ধে তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে দলীয় কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকার দোকান ও যানবাহনে লিফলেট বিতরণ করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: