তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চের ঘোষণা রাজনৈতিক উদ্যেশ্য ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার রাজধানীর তোপখানায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ৯ম কংগ্রেসের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের লোকসভা নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে কাজ করবে।
এ সময় বাংলাদেশে তিস্তার পানি প্রবাহের বিষয়টি ভারতকে অবহিত করা হয়েছে বলেও জানান রাশেদ খান মেনন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: