রাজনীতি

লংমার্চের নামে বিএনপি গাড়িমার্চ করেছে: নাসিম

নাসিম
নাসিম

ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চের নামে বিএনপি গাড়িমার্চ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘বিএনপির নেতৃত্বে যে তথাকথিত লংমার্চ এর নামে গাড়িমার্চ শুরু হয়েছে—এ কথা উল্লেখ করে নাসিম বলেন, তারা তাদের (বিএনপি) সময়ে পানির সমস্যার কোনো সমাধান করতে দেখি নাই। সুতরাং রাজনৈতিক স্ট্যান্ডবাজি করা হয়েছে আর বক্তব্য দেয়া হচ্ছে।’

ভারতে যেহেতু নির্বাচন চলছে তাই নির্বাচনের পরে হয়তো নতুন সরকার সঙ্গে আলোচনার ভিত্তিতে তিস্তার পানির ন্যায্য হিস্যা পাবো বলে জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ