রাজনীতি

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের মানুষের অধিকার— উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার এ হিস্যা আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বুধবার লংমার্চের দ্বিতীয় দিনে তিস্তার ডালিয়া পয়েন্ট অভিমুখে যাত্রা শুরুর আগে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

এ যাত্রা হচ্ছে ন্যায্য হিস্যা পাওয়ার অভিযাত্রা— মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।

তিস্তার পানি পাওয়া বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক স্বীকৃত অধিকার, এই পানির ন্যায্য হিস্যার দাবি ভারতের কাছে তুলে ধরতে সরকার ব্যর্থ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে ন্যায্য পাওনা, তিস্তার ন্যায্য হিস্যা তা পাওয়ার জন্য এ আন্দোলন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে এ লংমার্চে অংশ নিয়ে আমাদের দেশের জনগণের যে প্রাণের দাবি, বেঁচে থাকার যে আকুতি সেটাকে আমরা আমাদের দেশের সামনে, সরকরের সামনে, আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে চাই।’

এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সঙ্গে থাকা অভিন্ন নদীর পানির সমস্যা তুলে ধরার আহবানও জানান তিনি। রংপুর মেডিকেল মোড় হয়ে পাগলাপীর, তারাগঞ্জ, কিশোরগঞ্জ, টেংগনমারী ও জলঢাকা হয়ে ডালিয়া ব্যারেজের সামনে সমাবেশ করে এই লংমার্চ শেষ হবে।

মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে বিএনপি এ লংমার্চ শুরু করে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধায় পাঁচটি পথসভা করে রাতে রংপুরে যাত্রা বিরতি দেয়া হয়।

ওইদিন মির্জা ফখরুল বলেন, ‘লংমার্চ সরকার কিংবা ভারতের সরকার ও জনগণের বিরুদ্ধে নয়। আমরা ১৬ কোটি মানুষের জীবন জীবিকার দাবি নিয়ে এ কর্মসূচি পালন করছি।’

এর আগে তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে গত ৯-১১ এপ্রিল গণতান্ত্রিক বাম মোর্চ এবং ১৭-১৯ এপ্রিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তিস্তা অভিমুখে লং মার্চ করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ