রাজনীতি

লংমার্চ বিএনপির নতুন রাজনৈতিক কৌশল: আমু

আমু
আমু

তিস্তা অভিমুখে লংমার্চ বিএনপির নতুন রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধবিরোধী দালালেরা চুপ করে নেই বলেও জানান তিনি।

আমু আরো বলেন, ‘তাদের (বিএনপি) সমর্থক, তাদের অনেক দলীয় নেতাকর্মীরাও এ কথাকে সমর্থন করছে না। আর সমর্থন করেনি বলেই তারা ইতিহাসের আস্তাকুড়ে নিজেরাই নিজেরা নিক্ষিপ্ত হচ্ছে। তাই আবার যে কথাটার অবতারণা হয়েছে। তারা আবার গতিপরিবর্তন করার জন্য নতুন কৌশল সেই কৌশল হচ্ছে তিস্তা লংমার্চ। তারা জিয়াউর রহমানের আমলে ৬ বছর, খালেদা জিয়ার ১০ বছর ১৬ বছরে তাদের মুখ থেকে কেউ শুনেনি তিস্তার পানি পাওয়া যাবে, কী যাবে না?’

আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে পাকিস্তানের চক্রান্তের অংশ হিসেবেই ইতিহাস বিকৃত করে বক্তব্য দিচ্ছে বিএনপির নেতারা। প্রশ্ন তোলেন বিএনপি সরকারে থাকার সময় কেন তিস্তার পানি নিয়ে সরব হয়নি।

তিনি বলেন, ‘লংমার্চ করার জন্য যদি তিস্তার পানি বৃদ্ধি পায় তাহলে আমরা আশা করি এবং আমরা চাইবো আপনারা যুগ যুগ ধরে বিরোধীদলে থাকবেন এবং আপনারা এ ধরনের জাতীয় সব সমস্যার জন্য এমন লংমার্চ করবেন। যাতে দেশের সকল সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা রাষ্ট্রক্ষমতায় আসলে আপনারা সেসব নিয়ে আলোচনা করতে সাহস পাননা বরং ভুলে যান।’

অপরাজনীতির দিন শেষ—এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা আরো বলেন, দেশের মানুষ এখন ইতিবাচক রাজনীতি দেখতে চায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ