রাজনীতি

রানা প্লাজা ট্রাজেডি

সংগৃহীত অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি: রফিকুল

রফিকুল
রফিকুল

রানা প্লাজার দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৮ কোটি টাকা সংগ্রহ করা হলেও যথাসময়ে তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মেডিকেল টেকনোলজি এসোসিয়েশনের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, সরকার এখন পুলিশকে ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের নাজেহাল করছে।

এ সময় তিস্তা পানি চুক্তি ও মঞ্জুর হত্যা মামলা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনাও করেন তিনি।

এদিকে, দলের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, সরকারের ব্যর্থতার কারণেই এখনো পর্যন্ত তিস্তার পানি চুক্তি করা সম্ভব হয়নি।

তিস্তাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা আদায় না করেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতকে করিডোর সুবিধা দেয়া হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন মাহবুবুর রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ