রাজনীতি

সারাদেশে বিএনপির ২৮ এপ্রিল বিক্ষোভ, ৪ মে গণঅনশন

বিএনপি
বিএনপি

নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গুম-হত্যার প্রতিবাদে ২৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ ও ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, খুন ও গুমের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যতে নির্বাচন থেকে দূরে রাখতে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার নীলনকশা তৈরি করছে। গত কয়েক দিনে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ