রাজনীতি

পানি প্রবাহ কমে যাওয়ার জন্য বিএনপিই দায়ী: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়ার জন্য বিএনপিকেই দায়ী করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন বাধাগ্রস্ত করতেই কাজ করছে বিএনপি বলেও জানান তিনি। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি বিষয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশ বিরোধী রাজনীতি না করে মূলধারার রাজনীতি করতে বিএনপিকে অনুরোধ জানান তিনি।

সুরঞ্জিত বলেন, ‘তাদের (বিএনপি) ৩০০০ কিউসেক পানি চলে আসলো, আর এখন আর আসে না। এ রকম একটি রহস্য জনক অবস্থা প্রমাণ করে যে বিএনপি ওই চুক্তি যাতে সই না হয়, তার অংশ বিশেষে এবং দেশের স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করছে। সুতরাং তারা ধরা পড়েছে। রাজনীতির নামে এ অপরাজনীতি বাংলার মাটিতে আর হবে না।’

এ সময় শ্রমমন্ত্রীকে সভাপতি করে মনিটরিং সেল গঠনের মাধ্যমে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ