রাজনীতি

একমাসে ৩১০ জন নেতাকর্মী গুম ও হত্যার শিকার, দাবি ফখরুলের

ফখরুল
ফখরুল

সরকারের বিরুদ্ধে গুম-হত্যার অভিযোগ তুলে দেশে কেউই এখন নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

সোমবার রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে গত ১৪ মাসে দলের ৩১০ জন নেতাকর্মী গুম, হত্যার শিকার হয়েছে বলে দাবি করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতেই তাদের বিরুদ্ধে "মিথ্যা" মামলা দায়ের করা হয়েছে। সমাবেশে অংশ নিয়ে দলের জ্যেষ্ঠ নেতা সাদেক হোসেন খোকা, চোরাগোপ্তা কর্মসূচি দিয়ে সরকার পতনের হুমকি দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নেতাকর্মীদের গুম, হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি।

ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা এতে অংশ নেন।

সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে।

ফখরুল বলেন, ‘যে টাকার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, যে টাকার সঙ্গে দুর্নীতির একটি অংশও জড়িত নয় সেই টাকা একাউন্ট পুরোটাই রয়েছে। আপনারা (আওয়ামী লীগ) যখন কোনো কিছু খুঁজে পান না, যখন নিজেরা দুর্নীতির পাহাড় তৈরি করেছেন। আপনারা ক্ষমতার জোরে প্রত্যেকটি মামলা প্রত্যাহার করে নিয়ে চলে যান, তখন শুধু মাত্র দেশনেত্রী খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্যে আপনারা মিথ্যা মামলা দায়ের করেছেন।’

এ সময় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপির দলের ভারপ্রাপ্ত মহাসচিব। সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ও সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, বিরোধীদলের আন্দোলনে বার বার বাধা দিয়ে সংবিধান লঙ্ঘন করছে সরকার।

বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, ১ মে শ্রমিক দলের সমাবেশে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ