রাজনীতি

নারায়ণগঞ্জে অপহরণ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সুরঞ্জিতের

সুরঞ্জিত
সুরঞ্জিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়রসহ ৫ জনকে অপহরণ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে জনসম্মুখে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আর বিচার বহির্ভূত গুম, অপহরণের বিষয়ে সরকারকে দূর্বলতা দেখালে চলবে না বলেও জানান তিনি।

সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘মানুষ আইনের কাছে গেছে বিচারের আশায় আর সেখান থেকে যদি লোক অপহরণ করা হয়, তাদের গুম করা হয় তাহলে আইনের শাসন বৃথা হয়ে যায়। সুতরাং কোনো অবস্থায় এ ব্যাপারে নমনীয় হওয়া যাবে না এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি বলে আমরা জানি নি, দেখি নিই, বুঝি নাই বললে চলবে না।’

এদিকে, জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতাদের হাতাশায় না থেকে জামাতকে জোট থেকে বের করে দিয়ে দলকে শক্ত ভিত্তির ওপর দাড় করুন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখে যে হতাশার সুর, সরকারের ১০০দিন পেরুনের মাথায় আমরা দেখতে পারছি। আমরা আপনাদের মুখে হতাশার সুর দেখতে চাই না, আমরা চাই বিএনপি শক্তিশালী থাকুক। আর আমরা চাই না মুসলিম লীগকে যেমন হারিকেন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না, আপনারাও হারিয়ে যান। সেটা আমরা চাই না।’

এ সময় সরকারে আমলাতান্ত্রিক অনুপ্রবেশ বন্ধ করে আওয়ামী লীগকে আরো সংগঠিত করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ