রাজনীতি

নেতাদের মত প্রকাশে বাধা দিচ্ছে সরকার: নোমান

নোমান
নোমান

সরকার মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নোমান বলেন, সরকারের সমালোচনা করা সাংবিধানিক অধিকার হলেও সরকার জনগণ ও রাজনৈতিক দলের নেতাদের মত প্রকাশে বাধা দিচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকার রাজনৈতিক মামলা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘জেলা পর্যায় থেকে শুরু করে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী, জনগণকে আজকে এ সরকার মিথ্যা মামলা এবং কারা বন্দী করে রেখেছেন।’

এদিকে, লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদ জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ