রাজনীতি

সরকারের মদদেই গুম-খুন-অপহরণ হচ্ছে: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

সরকারের মদদেই সারাদেশে গুম-খুন ও অপহরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় সরকারকে ক্রীতদাস অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ নামে স্বাধীন। দেশে প্রকৃত স্বাধীনতা নেই। কারণ দেশে যে হারে গুম, খুন ও নির্যাতন হচ্ছে তা কোনো স্বাধীন দেশে কাম্য হয় না। এ অবৈধ, অনৈতিক ও ক্রীতদাস সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

সরকারকে আবারো অবৈধ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, জনগণের সমর্থন নিয়ে নয় প্রতিবেশি শক্তিধর দেশের অনুকম্পায় ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার।

প্রশাসন, বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সকল বিরোধী মতকে জব্দ করতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

সেইসঙ্গে অবিলম্বে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, ‘দেশে যে অরাজকতা বিশৃঙ্খলা খুন-হত্যা-ষড়যন্ত্র চলছে এগুলো সবই করছে আওয়ামী লীগ এবং তাদের দোসররা। কাজেই তারা এটা বন্ধ করতে পারবে না এবং এসব কাজে ধরা পড়ছে তাদের ছাত্রলীগ, যুবলীগ। এমনকি জঙ্গিদের সঙ্গ দিয়েছে তেমন জঙ্গিরা পালিয়ে গেল এর সম্পৃক্ততাও পাওয়া গেল আওয়ামী লীগের যুবলীগের সঙ্গে। তাহলে আজকে জঙ্গিদের মদদদাতা হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তাই আমি বলবো এসব নাটক অভিনয় বন্ধ করে গালাগালি, অরাজকতা বন্ধ করে অবিলম্বে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠ নির্বাচন দেয়ার ব্যবস্থা করুন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ