সাংগঠনিক রেড অ্যালার্টের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাংগঠনিক রেড এলার্টের নামে প্রকৃতপক্ষে তিনি (খালেদা জিয়া) দলের নেতাকর্মীদের বিএনপি-জামাত সন্ত্রাসীদের এবং তার জোটের মধ্যে যে সমস্ত জঙ্গি গোষ্ঠি রয়েছে তাদেরকে আবার পেক্ট্রোল বোমা ও মানুষের ওপর হামলা পরিচালনা করার গোপন নির্দেশ দিয়েছেন। এ বিশৃঙ্খলা সৃষ্টি করার যে অপচেষ্টা করা হবে সেটির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সমূলে এ বিশৃঙ্খলাকারীদে সমূলে উৎপাটন করা হবে।’
এদিকে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, এ দেশে হত্যা, গুমের রাজনীতি শুরু করেছে বিএনপি। যা এখন গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছে।
তিনি বলেন, ‘এ খুন যখন রাজনীতির প্রণেতাই আপনারা (বিএনপি)। সুতরাং আপনাদের মুখে এ কথা শোভা পায় না। খুন, গুম একটি গণতানন্ত্রীক দেশে মোটেই উপযোগী নয়। এ ব্যাপারে বর্তমান সরকারকে আরো কঠোর অবস্তান নিতে হবে। কোনো রকম নমনীয়তা প্রশাসন থেকে আমরা আশা করি না।’
এ সময় বিএনপিকে সহিংস রাজনীতি বাদ দিয়ে অহিংস রাজনীতি করারও আহ্বান জানান সুরঞ্জিত।