রাজনীতি

সারা দেশে রোববার গণঅনশন কর্মসূচি বিএনপির

বিএনপি
বিএনপি

গুম-হত্যা, অপহরণ ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা বন্ধের দাবিতে রোববার সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গুম- অপহরণে সরকারের মদদ থাকায় আসল খুনিরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। গুম-খুন বন্ধের দাবীতে ডাকা গণঅনশন কর্মসূচিতে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংহতি প্রকাশ করবেন বলেও জানান তিনি।

এ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে নয়াপল্টন ভাসানী হলে এক যৌথসভার অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সবাইকে অংশগ্রহণের আহবান জানান।

এসময় নারায়ণগঞ্জে গুমের ঘটনা সম্পর্কে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করেন খোকা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নকে (র‌্যাব) দলীয় স্বার্থে ব্যবহার না করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আসল হত্যাকারীকে বাঁচাতে সরকার বিএনপির ওপর গুমের দায় চাপাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ