রাজনীতি

আসাদুজ্জামানকে ‘কলাগাছ মার্কা’ মন্ত্রী বললেন খোকা

খোকা
খোকা

নারায়াণগঞ্জ গুম-খুন ও অপহরণ নিয়ে দেয়া বক্তব্যের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। গণঅনশন কর্মসূচিকে সামনে রেখে শনিবার নয়াপল্টন ভাসানী হলে অনুষ্ঠিত বিএনপির যৌথ সভায় তিনি এ কথা বলেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে খোকা বলেন, তার বক্তব্যের আগেই নারায়ণগঞ্জ গুমে ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘এমন একজনকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, আমি তাকে একজন সরল মনের ভালো মানুষ হিসেবে জানতাম। কিন্তু এখন দেখি তিনি বেকুব, বে-আক্কেল মানুষ।’

স্বরাষ্ট্র মন্ত্রণালেয় দক্ষ লোকবল বিনিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, এব খুন-গুমের সঙ্গে কারা জড়িত নারায়াণঞ্জবাসী সেটা জানেন।

খোকা বলেন, ‘আওয়ামী লীগের অনেক দক্ষ প্রশাসক রয়েছে, অনেক দক্ষ রাষ্ট্র পরিচালনার মানুষও রয়েছে। তাদের বাদ দিয়ে এ সকল মানুষগুলোকে বিপদে ফেলেন না। এ রকম একটি কলাগাছ মার্কা লোককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাখবেন আর দেশে খুন হতে থাকবে। আর আমরা নিরব দর্শক থাকবো, সেটা কোনো দিনই হবে না।’

এ সময় দলটি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন বলেন, আসল হত্যাকারীকে বাঁচাতে সরকার বিএনপির ওপর অপহরণ ও খুন-গুমের দায় চাপাচ্ছে।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৌতুক করলেন বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপির কথা বলে।’

এদিকে, নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন রুহুল কবীর রিজভী বলেন, রোববারের গণঅনশন কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিবেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে সংঘতি প্রকাশ করবেন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ