রাজনীতি

সরকারের মদদেই গুম-খুন ঘটনা ঘটছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

বিএনপিকে নির্মূল করতে সরকার অন্যায়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সারাদেশে গুম-খুন ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির পূর্ব ঘোষিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে গুম-খুন ও অপহরণ বেড়ে যাওয়া এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে এ গণঅনশনে উদ্বোধনী বক্তব্যে ফখরুল বলেন, সরকারের একনায়ক সুলভ মনোভাবের কারণে সারাদেশের মানুষই তাদের শত্রুতে পরিণত হয়েছে।

সরকারের মদদেই গুম-খুন ও অপহরণের ঘটনা ঘটছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারে প্রত্যক্ষ মদদ ও প্রত্যক্ষ সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে রাজনৈতিক নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাষ্ট্র নিজেই এ ভূমিকা পালন করে তখন গোটা দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না। সেটাই এখন হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বলেছে, এ সকল গুম ও খুনের মধ্যে বিএনপির হাত রয়েছে আরে বিএনপিই তো ভিকটিম। বিএনপির ৩০০ জনের ওপরে মানুষকে হত্যা করা হয়েছে গত ৩/৪ মাসেএর মধ্যে।’

সরকারকে অবৈধ দাবি করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠনের আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘জালেম, জুলুমবাজ, অনৈতিক ও অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের বাধ্য করতে হবে এ গুম, অপহরণ বন্ধ করার জন্য।’

‘মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলকে নির্মূল করার প্রচেষ্টাকে বন্ধ করার জন্য একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে’—বলেন মির্জা ফখরুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ