রাজনীতি

আন্দোলনে করে সরকার পতনের ক্ষমতা নেই বিএনপির: এরশাদ

এরশাদ
এরশাদ

বিএনপি সংসদে নেই আবার আন্দোলনেও নেই—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা দলটির নেই।

মঙ্গলবার ঠাকুরগাঁও সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, এসব ক্ষেত্র বিবেচনায় জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে।

জিয়াউর রহমান ও মঞ্জুর হত্যায় তাকে সম্পৃক্ত করে যে বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন সে সম্পর্কে এরশাদ বলেন, তার বক্তব্যে আমি বিস্মিত।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন বেশ কয়েকবার অথচ তখন তিনি এ নিয়ে কোনো প্রশ্ন তোলেননি—এ কথা উল্লেখ করে তার এ বক্তব্যের নিন্দা জানান এরশাদ।

গত রোববার নারায়ণগঞ্জে সাত খুনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ডাকা বিএনপির অনশন কর্মসূচিতে খালেদা জিয়া অভিযোগ করেন, জিয়া ও মঞ্জুর হত্যায় এরশাদ জড়িত। তার বিচার করতে হবে। এসব কথার পরিপ্রেক্ষিতে এরশাদ বলেন, ১৫-১৬ বছর পর কেন তার নামে মঞ্জুর হত্যা মামলা দায়ের করা হলো?

এ সময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে না। গুম, হত্যা ও অপহরণ সরকারের ভালো কাজগুলোকে ম্লান করে দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবেও জানান তিনি।

এর আগে এরশাদ রানী শংকৈল উপজেলায় তার খামারবাড়ি ঘুরে দেখেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ