রাজনীতি

র‌্যাবকে ঘাতক বাহিনী হিসেবে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

ক্ষমতাদীর্ঘায়িত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপি নেতাকর্মীদের গুম-খুন ও অপহরণ করতে ছাত্রলীগ-যুবলীগের পাশাপশি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ঘাতক বাহিনী হিসেবে ব্যবহার করছে সরকার— এ অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৪ মে বিএনপির গণঅনশন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান তার গাড়িচালক নিখোঁজ হওয়ায় মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতি দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির এ নেতা বলেন, এভাবে নিজেদের রক্ষা করতে পারবে না শাসকগোষ্ঠী।

এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে এখন ভয়াবহ নৈরাজ্য বিরাজ করছে। বিএনপিকে দমনের জন্যই আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে অপহরণ, গুম ও হত্যার ঘটনা ঘটাচ্ছে।

এদিকে, নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারকে অপহরণের ও হত্যার ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার।

খন্দকার মাহবুব বলেন, ‘ক্ষমতায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে আছেন। সেই কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের।’

নারায়ণগঞ্জের ঘটনায় যেসব র‌্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছে এখনো তাদেরকে আটক না করায় সরকারের সমালোচনা করেন দলের যুগ্ম-মহাসচিব মাহবুবউদ্দিন খোকন।

মাহবুবউদ্দিন খোকন বলেন. ‘একাউন্টে কে কত টাকা রেখেছে, একাউন্ট কোথায় সেটা বলে দিয়েছে। আজ পর্যন্ত আপনি (সরকার) র‌্যাবের কমান্ডিং অফিসারকে গ্রেপ্তার করেন নাই।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ