রাজনীতি

সরকার স্বীকার করল গুম-খুনে র‌্যাব জড়িত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

নারায়নগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জড়িত থাকার অভিযোগের পর এ এলিট বাহিনী বিলুপ্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অভিযুক্ত র‌্যাব সদস্যদের চাকরিচ্যুতির মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে যে, তারা ওই ঘটনায় জড়িত এবং সরকারের প্রত্যক্ষ মদদেই এ ঘটনা ঘটেছে।

দলটির এ মহাসচিব নারায়নগঞ্জে এ হত্যাকাণ্ডের জন্য অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করতে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যৌথসভা করে বিএনপি। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করে গৃহিত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির এ নেতা।

নারায়নগঞ্জের ঘটনা উল্লেখ করে এ সময় তিনি বলেন, সরকার নিজেদের টিকিয়ে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। ওই ঘটনায় সরকার প্রত্যক্ষভাবে জড়িত বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘নারায়নগঞ্জের যে ৭ জন অপহরণ হওয়ার পরে নৃশংসভাবে হত্যা হয়েছেন এর দায় সম্পূর্ণভাবে তাদেরকে বরখাস্ত করার মধ্যদিয়ে সরকার স্বীকার করেছেন এ হত্যাকাণ্ডের সঙ্গে র‌্যাব জড়িত। এ হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের বাহিনী জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর নাম উঠে এসেছে গণমাধ্যম থেকে সেখানে অবশ্যই সরকার জড়িত আছে প্রত্যক্ষভাবে।’

সরকারের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা চলে গেছে দাবি করে ফখরুল অবিলম্বে গুম-খুন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির এ নেতা বলেন, ‘সমগ্র দেশেই এ দাবি উঠে এসেছে আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত বাহিনীর সদস্যরা যদি নাগরিকদের এভাবে হত্যার সঙ্গে জড়িত থাকে এবং নৃশংসভাবে হত্যা করে তাহলে সেদেশে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কিনা?’

নির্বাচনের আগে ও পরে বিএনপির মোট ২৪৭ জন নেতাকর্মী নিহত হয়েছেন বলে পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ