রাজনীতি

এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

এমকে আনোয়ারের, বিরুদ্ধে, অভিযোগ গঠন
এমকে আনোয়ারের, বিরুদ্ধে, অভিযোগ গঠন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ও মানহানির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন। আগামী ৭ জুলাই এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে।

গত বছরের ৭ মে স্বেচ্ছাসেবক লীগ মহানগরের (দক্ষিণ) সভাপতি দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গতবছরের ৫ মে হেফাজতের সহিংসতার সময় শাপলা চত্বর ও বায়তুল মোকাররম মসজিদ এবং আশপাশের এলাকায় ভাঙচুর, ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগের ঘটনার জন্য দেবাশীষ নামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দায়ী করে ৬ মে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এমকে আনোয়ার।

আরজিতে আরো বলা হয়, এমকে আনোয়ার সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে এবং কথাবার্তার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেন। বাদীর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা বক্তব্য দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। বিএনপির এ নেতা বর্তমানে জামিনে রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ