রাজনীতি

বিএনপিতে ফেরার সুযোগ নেই: নাজমুল হুদা

নাজমুল হুদা
নাজমুল হুদা

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। এ সময় বিএনএয়ের একটি কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করেন তিনি।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

কমিটিতে ব্যারিস্টার নাজমুল হুদাকে দলের চেয়ারম্যান ও নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার এম শহিদুর রহমান পিএসসিকে মহাসচিব করা হয়েছে। এবং ৫ জনকে দলে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়া, বিএনএফ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল এবং দশম জাতীয় সংসদে এ দলের একজন সদস্য রয়েছে।

এ অবস্থায় কী করে তিনি দলটির নাম পরিবর্তন করেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, সেটা আমি জানি না। সেটা নির্বাচন কমিশনের বিষয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাকলে তিনি আবার বিএনপিতে ফিরে যাবেন কি-না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখন একটি পার্টির চেয়ারম্যান। বিএনপিতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ