যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ করে খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে গনজাগরণ মঞ্চ। শুক্রবার রাজধানীর পরিবাগে বিভিন্ন শ্রণী-পেশার মানুষ ও সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সাংবাদিকদের এ কথা বলেন।
ইমরান বলেন, অপেক্ষামান মামলার রায় দ্রুত বাস্তাবায়নের দাবিতে তারা সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে যাবেন।
৪টি মামলার রায় দিতে দেরি হওয়ায় সাধারণ মানুষ এ বিচার নিয়ে আশঙ্কায় রয়েছে বলেও জানান তিনি।
এ সময় গণজাগরণ মঞ্চ বিভক্তির বিষয়ে ইমরান বলেন, গণজাগরণ মঞ্চের কর্মীদের মধ্যে মতপার্থক্য থাকলেও কোনো বিভক্তি নেই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: