রাজনীতি

সরকারের মদদপুষ্ট লোকেরাই গুম, অপহরণ ঘটাচ্ছে: আনোয়ার

এম কে আনোয়ার
এম কে আনোয়ার

বিএনপি নয়, সরকারের মদদপুষ্ট লোকেরাই গুম-খুন ও অপহরণের সব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপত্তা সঙ্কটে নাগরিক জীবন: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর জন্যই দেশে এখন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এমকে আনোয়ার এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার স্ব- উদ্যোগে সমস্যার সমাধান না করলে জনগণের তোপের মুখে তাদের করুণ বিদায় হবে।

গুম-খুন ও অপহরণের ঘটনায় বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, এরসঙ্গে আওয়ামী লীগই জড়িত।

দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ মন্তব্য করে বলেন, দেশে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে,আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ