রাজনীতি

সাত খুনের ঘটনাকে সরকার পতনের ইস্যু করছে বিএনপি

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাকে ইস্যু করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকার উৎখাতের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টির আলোচনায় এ কথা বলেন তিনি।

কামরুল বলেন, বিএনপির এ অপচেষ্টা সফল হবে না।

খাদ্যমন্ত্রী বলেন, যতই চেষ্টা করা হোক না কেন সরকার পতনের আন্দোলনে সফল হবে না বিএনপি।

এদিকে, ওই খুনের ঘটনায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চলানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন চাঁদপুর জনপ্রতিনিধিরা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চাঁদপুর উত্তর মতলবের জনপ্রতিনিধা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

তারা বলেন, প্রকৃত অপরাধীকে আড়াল করতে একটি মহল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ত্রাণমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে।

এসময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই হত্যার রহস্য উদঘাটনে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান জনপ্রতিনিধিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ