সরকার দেশের মানুষের নিরপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং বিএনপি বিরোধীদল হিসেবে ভূমিকা রাখার ক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুন নিয়ে খালেদা জিয়ার অভিযোগ অস্বীকারও করেন তিনি।
শনিবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তেনে জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, দেশে গণতন্ত্র দূর্ভোগে পরেছে, দেশের মানুষ শান্তিতে নেই। মানুষের নিরাপত্তার সরকার ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার অন্যের ওপর চাপাচ্ছে।
তিনি আরো বলেন, জনগণের কাছে এখন বিএনপি-আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা নেই। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে খুন-গুম বন্ধ হবে, শান্তি ফিরে আসবে বলে।
এ সময় বিএনপির রাজনীতির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের খুনের ব্যাপারে খালেদা জিয়ার অভিযোগ সম্পর্কে নিজের অবস্থানও তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান।