নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকারের মদদপুষ্ট লোকজন জড়িত থাকায় প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সদ্য করামুক্ত দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রোববার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দুর্ভাগ্য জনকভাবে সরকার নিজেই তার মদদ দিচ্ছে, তার প্রশ্রয় দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যা বকে তারা ব্যবহার করছে যা ইতিমধ্যেই প্রশ্নের সম্মুখিন। জনগণ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে র্যা ব জনগণের জানমাল নিরাপত্তা করার পরিবর্তে জনগণের জীবন হরণ করে। সেই র্যা বের কোনো প্রয়োজন আছে কি-না?’
সেইসঙ্গে ১৪ মে খালেদা জিয়ার পূর্ব নির্ধারিত দিনে প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ যাওয়ার পরিকল্পনারও সমালোচনা করেন এ বিএনপি নেতা।
ফখরুল বলেন, ‘খালেদা জিয়া যেখানে অনেক আগেই বলেছেন যে তিনি সেখানে যাবেন এবং তারিখও দিয়ে দিয়েছেন। সেইখানে সেই দিনই আবার প্রধানমন্ত্রীর একটি অনুষ্টান তৈরি করা। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে। এটাই হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি, তারা বিরোধীদলে প্রোগ্রামকে নষ্ট করতে চায়।’
এ সময় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের কথা জানান দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সভায় সমগ্র বিষয়গুলো সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের জন্য একজন সাবেক বিচারপতিকে প্রধান করে, একজন বাবের মন্ত্রী পরিষদ সচিব ও একজন মানবাধীকার আন্দোলনের নেতাসহ তিন জনের একটি তদন্ত কমিটি গঠন দাবি জানানো হয়। অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে ১৭ মে ডেমরাতে জনসভা অনুষ্ঠিত হবে।’