রাজনীতি

র‌্যাবকে বিলুপ্তির আহ্বান মির্জা ফখরুলের

ফখরুল
ফখরুল

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার দায় নিয়ে জনগণের নিরাপত্তা রক্ষার স্বার্থে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তি ও সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অন্যায়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার বলেও জানান তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এমন অভিযোগে ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপিকে দমনের সব ধরনের ষড়যন্ত্রই অব্যাহত রেখেছে সরকার বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

র‌্যাবের বিলুপ্তি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যেখানে র‌্যাবকে জঙ্গিবাদ দমনে ব্যবহার করেছে। সেখানে আওয়ামী লীগ সরকার সেই এলিট বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছে।

ফখরুল বলেন, ‘দেশনেত্রীকে (খালেদা জিয়া) যদি রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দিয়ে যদি সাজা দেওয়া যায় তাহলে ভবিষ্যতে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যাবে। সেই উদ্দ্যেশেই এ মামলা স্থানান্তর করা হয়েছে।’

অরাজক পরিস্থিতির অবসানের জন্য সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি আরো বলেন, ‘দয়া করে অতিদ্রুত পদত্যাগ করুন এবং এ দায়-দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। সাত খুনের দায় একা শুধু র্যাথবের হবে কেন? অবশ্যই সরকারের ও প্রধানমন্ত্রীর কারণ তাদেরই নেত্রীত্বেই র‌্যাব পরিচালিত হচ্ছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ