রাজনীতি

সরকারের প্ররোচনায় গডফাদার সৃষ্টি হয়েছে: এরশাদ

এরশাদ
এরশাদ

সরকারের প্ররোচনায় সারাদেশে গডফাদার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাজধানীর বনানীতে জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ছাত্রলীগ যা খুশি তাই করতে পারে কিন্তু তাদের কিছুই হয় না। এ কারণেই আরো গডফাদার তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নূর হোসেনকে গ্রেপ্তার না করায় সরকার ব্যর্থ।

দেশে বিভিন্ন স্থানে নানা নৈরাজ্যের কথা তুলে ধরে সরকারের এ বিশেষ দূত বলেন, সরকারই গডফাদার সৃষ্টি করেছে। এ জন্য তারা যা করে তার কোনো বিচার হয় না।

তিনি বলেন, ‘গডফাদার যা খুশি করতে পারে, তাদের কোনো বিচার হয় না। ছাত্রলীগের ছেলেরা এসপি অফিস থেকে টেন্ডার বাক্স ছিনতাই করে নিয়ে যাবে, এতো সাহস তারা কোথা থেকে পায়? কারণ তারা জানে তাদের কোনো বিচার হবে না।’

নারায়ণগঞ্জে সাত খুনের প্রসঙ্গ টেনে সরকারকে ব্যর্থ আখ্যায়িত করে তিনি বলেন, অপরাধী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘এতো মাদকদ্রব্য পাওয়া গেলো এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ মাদকদ্রব্য কী পুলিশের অজান্তেই এসেছে? সরকারের দায়িত্ব সন্ত্রাস মুক্ত সমাজ তৈরিতে উদ্ভুদ্ধ করা কিন্তু সরকার কোনো দায়িত্ব পালন করছে না।’

নিজে স্বৈরশাসক ছিলেন না- এমন দাবি করে তার শাসনামলে সারাদেশে উন্নয়ের বিপ্লব ঘটিয়েছেন বলেও উল্লেখ করেন এরশাদ। পরে দলে যোগ দেয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ