রাজনীতি

না’গঞ্জ হত্যাকাণ্ড: অবিলম্বে পদত্যাগ করুন

খালেদা জিয়া
খালেদা জিয়া

জনগণের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ—এ কথা জানিয়ে বিএনপি চেয়ারপাসর খালেদা জিয়া বলেন, অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার শিকার প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত সাত জনের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, মামলা চালানোর কারণে নিহতদের পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে— এর পরিণতি শুভ হবে না।

ওই ঘটনায় হাইকোর্টের নির্দেশ থাকার পরও র্যা বের সাবেক কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না- কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক সাঈদসহ ঘটনায় জড়িত র্যা ব কর্মকর্তাদের অবলম্বে গ্রেপ্তার করতে হবে, নইলে কঠোর আন্দোলন করা হবে। তাদের গ্রেপ্তার করলে হত্যার রহস্য উদঘাটিত হবে।

এসময় আবারো র্যা ব বিলুপ্তির দাবি জানিয়ে নিহতদের পরিবারের সদস্যদের দায়-দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এ প্রধানমন্ত্রী।

এ সময় খালেদা জিয়া নিহত নজরুল ইসলাম এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ নিহত ব্যক্তিদের বাসায় গিয়ে স্বজনদের খোঁজ-খবর নেন।

এদিকে, পথে পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। নারায়ণগঞ্জে যাওয়ার পথে হাজার হাজার নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

সকাল ১১টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। প্রথমেই তিনি নিহত নজরুল ইসলামের বাসায় যান। ওই বাড়িতে নজরুল ইসলামের সঙ্গে নিহত তার বন্ধু তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, সিরাজুল ইসলাম লিটন এবং গাড়িচালক জাহাঙ্গীরের স্বজনরাও উপস্থিত ছিলেন।

তাদের সহানুভূতি জানানোর পর তিনি নিহত আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ির বাসায় যান। সেখানে চন্দন কুমার সরকারের গাড়িচালক ইব্রাহিমের পরিবারের সদস্যরাও রয়েছেন।

এর আগে সোমবার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ১৪মে নারায়ণগঞ্জ আসার কর্মসূচি ছিল। ওই দিন নিহতদের পরিবারের সদস্যদের একসঙ্গে প্রধানমন্ত্রী ডেকে পাঠানোয় চেয়ারপারসনের সফরের তারিখ একদিন এগিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ