রাজনীতি

সহিংসতার উস্কানি দিচ্ছেন খালেদা জিয়া: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

সহানুভূতি নয় বরং সহিংসতা ও উস্কানি ছড়াতে বিএনপি নেত্রী খালেদা জিয়া নারায়ণগঞ্জ গেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

কামরুল বলেন, নারায়ণগঞ্জের সাতখুনের ঘটনায় কোনো ফরমায়েশি তদন্ত বা জজ মিয়া নাটক তৈরি করা হবে না, প্রকৃত অপরাধী অবশ্যই শাস্তি পাবে।

তিনি বলেন, ‘যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি সহানুভুতি জানানোর জন্য তিনি (খালেদা জিয়া) নারায়ণগঞ্জে ১৭দিন পর গেছেন তার যাওয়া মানে সহিংসতা ছড়ানোর উস্কানি দেয়া।’

বিএনপি দেশকে আবারো অস্থিতিশীল করতে চায়—এ মন্তব্য করে তিনি বলেন, দলটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলেও জানান তিনি।

জঙ্গিবাদ-মৌলবাদ দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেরে (র‌্যাব) ভূমিকার প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, র্যা ব গঠন করে এখন বিলুপ্তির কথা বলেন খালেদা জিয়া।।

‘জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে র‌্যাবের যে কঠোর ভূমিকা, সেই র্যা বকে বিলুপ্ত করার কথার মধ্যে দিয়ে তিনি আবার জঙ্গিবাদদের সমর্থন করছেন’ বলেও জানান খাদ্যমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ