সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধীদল দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে তারা এখন সাধারণ মানুষের কাছে যমদূতে পরিণত হয়েছে—জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, নারায়ণগঞ্জে ৭ খুনের পর সারাদেশই এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। পুলিশ, র্যা ব এবং সরকারদলীয় লোকেরা খুন-খারাপিতে মেতে উঠেছে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যা ব) ‘সিরিয়াল কিলার’ বলে অভিহিত করে রিজভী বলেন, র্যা ব এখন যেন মানুষের ঘুম কেড়ে নেয়া মূর্তিমান বর্গি সেনা। দেশব্যাপী সিরিয়াল কিলারের নাম এখন র্যা ব।
র্যা বের বিলুপ্তি দাবি করে বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রের নির্মম, নিষ্ঠুর, রক্ত নিংড়ানো পিষ্টন যন্ত্রের নাম র্যা ব। র্যা ব এখন রক্ষী বাহিনীর প্রেতাত্মা। সরকার কর্তৃক দেশব্যাপী খুন-খারাবি চালিয়ে যাওয়ার নিজস্ব মার্সেনারি বাহিনীতে পরিণত করা হয়েছে র্যা বকে। এ জন্য র্যা ব একের পর এক মানবতাবিরোধী অপরাধ করার পরও আইনের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে।
র্যা বের সংস্কার না চেয়ে বিলুপ্তি চাওয়া হচ্ছে কেন— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, র্যা বকে ঘাতক বাহিনীতে পরিণত করা হয়েছে। এর সুনাম পুরো নষ্ট হয়েছে। এখন মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে র্যা ব। মানুষের মন থেকে কখনো এই আতঙ্ক, আশঙ্কা কাটবে না। এই ভীতি-আশঙ্কা কাটানোর জন্যই র্যা বকে বিলুপ্ত করতে হবে।
রিজভী বলেন, সরকার একদিকে বলছে সাত খুনে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না আবার অন্যদিকে র্যা র কর্মকর্তা জিয়াউল আহসান বলছেন, নূর হোসেন কলকাতায় পালিয়ে গেছে। র্যা বই তাকে কলকাতায় পালিয়ে যেতে সাহায্য করেছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট র্যা ব কর্মকর্তাসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান রিজভী।