রাজনীতি

ভারতে সরকার পরিবর্তনে বিএনপির আন্দোলন সহজ হবে

বিএনপির আন্দোলন
বিএনপির আন্দোলন

ভারতে সরকার পরিবর্তনের কারণে নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন অনেকটা সহজ হবে বলে মনে করছে বিএনপি। এদিকে, আওয়ামী লীগ মনে করছে বিজেপির জয়ে দুই দেশের বৈদেশিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তাদের ওপর ভর করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে এমন বক্তব্য এসেছে। এ বছরের মধ্যেই তারা জোড়ালোভাবে সরকার পতনের আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।

কংগ্রেস টানা ১০ বছর ধরে ভারতের রাষ্ট্রক্ষমতায় ছিল। আর এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবেশী শক্তিধর দেশ ভারতের নির্বাচনের দিকে বাংলাদেশের রাজনীতিবিদদের চোখ ছিলো।

প্রেসক্লাবে শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, কংগ্রেস এখন আর বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। ফলে নিজেদের দাবি আদায় অনেকটা সহজই হবে তাদের জন্য। খুব শিগগিরি দল আন্দোলনে নামবে।

এদিকে, ধানমন্ডিতে এক আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, কংগ্রেস কিংবা বিজেপি যে সরকারই ক্ষমতায় থাকুক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ