রাজনীতি

বিজেপির জয়ে আ’লীগের অস্বস্তি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ে বিএনপি উল্লোসিত নয় বরং আওয়ামী লীগই অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেসক্লাবে ফারাক্কা লং মার্চের ৩৮তম দিবস উপলক্ষে ‘ভারতের কঠোর পানি আগ্রাসনের কবলে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল অভিযোগ করেন, এ দেশে একটি শক্তিশালী চিন্তা রয়েছে যারা ভারতের আগ্রাসনকে প্রশ্রয় দেয়। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দেখে সরকার অস্বস্তিতে আছে।

তিনি আরো বলেন, ‘ভারতের নির্বাচন নিয়ে আপনারা এতো (আওয়ামী লীগ) এতো নার্ভাস হয়ে গেছেন কেন? বিএনপি কিছু না বললেও বা বিএনপির নেতা কোনো কথা না বললেও আপনারা নার্ভাস হয়ে গিয়ে এতো কথা বলছেন কেন? আসলেই কী আপনারা ভয় পেয়েছেন?’

দেশের সমস্যা সমাধানে নিজেদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ