রাজনীতি

ভারতে সরকার পরিবর্তনে পুলকিত হওয়ার কিছু নেই: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

যে দল বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয়—ভারতে সরকার পরিবর্তনে তাদের (বিএনপি) পুলকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কংগ্রেস সরকারের সঙ্গে যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কাজ করেছে আওয়ামী লীগ সরকার, বিজেপি সরকারের সঙ্গেও তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘যারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করে নিয়মিত. সেই অস্ত্র সরবরাহ করতে গিয়ে দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে। যাদের নীতি এবং রাজনীতিই হচ্ছে ভারত বিরোধীতা। তাহলে ভারতের যেই দলই সরকার গঠন করুক না কেন? তাতে পুলকিত হবার কোনো কারণ নেই।’

তিনি অভিযোগ করেন, জনগণের পরিবর্তে বিএনপির রাজনীতি এখন বিদেশি কূটনীতিকনির্ভর হয়ে পড়েছে। কিছু হলেই কূটনীতিকদের কাছে নালিশ করে বলে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ