ভারত বিরোধী রাজনীতির কারণে বিজেপির বিজয়ে উল্লাসিত না হয়ে জনসম্মুখে এ রাজনীতি পরিহারের ঘোষণা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইন্সিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজেপির বিজয়ে উল্লসিত বা হতাশ হওয়ার কোনো বাস্তবতা নেই— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, প্রতিবেশী দুই দেশের বন্ধুত্ব অক্ষুণ্ণ রেখে তিস্তা, সীমান্ত চুক্তিসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো আলোচনা মাধ্যমে সমাধান হওয়া উচিত।
এ ক্ষেত্রে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াকে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন তিনি।
এর ফলে বিজেপির কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা কার্যকর করা সহজতর হবে বলেও জানান সুরঞ্জিত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: