রাজনীতি

আ'লীগের অভ্যন্তরীণ কোন্দলে একরাম খুন : মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনাকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির এ নেতা অভিযোগ করেন, এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতার বাড়িতে হামলা ও তার বিরুদ্ধে মামলা করার মাধ্যমে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে।

কোনো প্রকার তদন্তের আগেই বিএনপির ওপর এর দায় চাপানোর সমালোচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ফেনির ফুলগাজীতে স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের জের ধরে উপজেলা চেয়ারম্যান নিহত হয়েছেন বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি নেতা-কর্মীরা যেখানে নির্যাতন ও মামলার ভয়ে পালিয়ে বেড়ায় সেখানে তারা কীভাবে এ ঘটনা ঘটাতে পারে?-- এ প্রশ্ন করে তিনি বলেন, কোনো প্রকার তদন্ত ছাড়াই বিএনপি নেতাদের দায়ী করার মধ্যদিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা চলছে।

পরে, দুর্বৃত্তদের হামলায় আহত এক ছাত্রদল নেতাকে দেখতে যান মির্জা ফখরুল।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতন চালানো হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ