রাজনীতি

হত্যার প্রতিবাদে রাজপথে নামার হুমকি রওশনের

রওশন এরশাদ
রওশন এরশাদ

দেশে খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি (জাপা) প্রয়োজনে রাজপথে নামবে বলে জানিছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে দেশের চলমান ঘটনাবলী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জে ৭ খুনের বিষয়ে সাংবাদিকদের রওশন এরশাদ বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের নাম বেরিয়ে আসবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত হবে।

দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি— উল্লেখ করে তিনি বলেন, তা না হলে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না। ভারতে লোকসভা নির্বাচনের উদাহরণ টেনে রওশদ এরশাদ বলেন, সব রাজনৈতিক দল ফলাফল মেনে নিয়েছে— তবে পারস্পরিক আস্থার অভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো সে পর্যায়ে পৌঁছতে পারেনি।

রাজনৈতিক অস্থিরতা থেকে দেশ রক্ষায় জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলেও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ