যারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে সরকার পতনের কথা বলে—ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক তাদেরই হামলার শিকার বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুউল আলম হানিফ।
বুধবার শিল্পকলা একাডেমিতে দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা এখনো সক্রিয়। তাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
এর আগে শেখ হাসিনার রাজনৈতিক ও শিক্ষা জীবনের ওপর বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন মাহবুবুর আলম হানিফসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: