রাজনীতি

ফুলগাজীর ঘটনা প্রমাণ করে প্রশাসন দুর্বলতর হচ্ছে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর ফেনীর ফুলগাজীর ঘটনা প্রমাণ করে প্রশাসন দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত অভিযোগ করেন, নারায়ণগঞ্জের সাত খুনের পর ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হত্যার ঘটনায় দেশের মানুষ শঙ্কিত। এসব ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না। দলে সুবিধাভোগী দুর্বত্তদের অনুপ্রবেশ ঘটায় সরকারের সফলতা ম্লান হচ্ছে। অবিলম্বে দোষীদের প্রকাশ্যে শাস্তি দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীরা ধরা পরেনি। এর পরপরই ফেনীতে বর্বরতর হত্যাকাণ্ডম হলো, এতেই প্রমাণ হচ্ছে যে প্রশাসন ক্রমোশ দুর্বল থেকে দুর্বলতম হচ্ছে। অবশ্যই ডিসি ও এসপি, প্রশাসনকে এর জবাব দিতে হবে। ওনারা কী মন্ত্রী, এমপিদের প্রটোকল দিয়ে বেড়ান? না আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি নজর রাখেন।

তিনি আরো বলেন, ‘ফেনীতে কে শাক দিয়ে মাছ ডাকে? মাচটা কার আরো শাকটা কার?’

সুরঞ্জিত আরো বলেন, এসব ঘটনা বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা ম্লান করে দিচ্ছে। দলে সুবিধা ভোগীদের অনুপ্রবেশ ঘটেছে।

তিনি বলেন, ‘কিছু সুবিধা ভোগী দুর্বৃত্ব দলে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। প্রশাসনকে রাজনীতিকরণের মাধ্যমে তারা তাদের শক্তি ক্রমেই হারিয়ে ফেলছে। তাই অবিলম্বে প্রকাশ্য দিবালকে ওই দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।’

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎসজীবি লীগের নেতাকর্মীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ