রাজনীতি

বিএনপির বিক্ষোভ রোববার

রিজভী
রিজভী

নাগরিক সভায় বাধা দেওয়ার প্রতিবাদে রোববার রাজধানীসহ জেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির এ নেতা বলেন, সরকার রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে।

গুম-হত্যা-অপহরণের ঘটনায় কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সমালোচনা করেন রিজভী।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ দেশে এখন গণতন্ত্র নেই দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেন।

ভারতের নতুন সরকারের কাছ থেকে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এ বিএনপির নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ