রাজনীতি

আ’লীগের অন্তর্কোন্দলের কারণেই না’গঞ্জ-ফেনীর হত্যাকাণ্ড ঘটেছে

বিএনপি
বিএনপি

আওয়ামী লীগের অন্তর্কোন্দল ও লুটপাটের অর্থ ভাগাভাগির অসন্তোষের জেরেই নারায়ণগঞ্জ ও ফেনীতে হত্যার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের আয়োজিত স্মরণসভায় তারা এ কথা বলেন।

নেতারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দলকে ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। যারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গুম-হত্যায় জড়িত আছে।

এ সময় সকল অন্যায়ের হিসাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার অভিযোগ করে বলেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের কারণেই সারাদেশে অরাজকতা বিরাজ করছে। বিএনপিকে দমন ও নেতাকর্মীদের গুম-হত্যা করতে প্রতিবেশী একটি দেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন— উল্লেখ করে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন।

এর আগে সকালে আরেক আলোচনায় দলটির নেতারা দেশের গণতন্ত্র আজ পদদলিত বলে মন্তব্য করেন।

এদিকে, আইনজীবী হত্যা ও সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে নাগরিক সভা করতে না দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ