বিএনপির মাথায় পচন ধরেছে— উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্দোলনের হুমকি দিলেও জনগণ বা বিদেশি বন্ধু কেউই কাজে আসবে না। দেশকে অস্থিতিশীল করতেই ষড়যন্ত্র করছে বিএনপি।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু একাডেমির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নারায়ণগঞ্জ ও ফেনীর খুনের ঘটনায় বিব্রত জনগণ। অবিলম্বে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে দলের তৃণমূলকে আরো শক্তিশালী করে বিশৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত করতে সরকারের প্রতি অনুরোধ করছি।
এদিকে, রাজধানীতে অপর এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নিয়মতান্ত্রিক পথে হাটলে বিএনপিকে সহায়তা করবে সরকার। তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে বিএনপি-জামাতের বিরুদ্ধে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে।
দেশকে অস্থিতিশীল করতেই ষড়যন্ত্র করছে বিএনপি—এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য দল থেকে আগাছা দূর করতে হবে।