রাজনীতি

রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিএনপি: নাসিম

নাসিম
নাসিম

দেশে আরাজকতা আর নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ করেছে স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপির রাজনৈতিক চরিত্র বদলায়নি বলেও জানান তিনি। মঙ্গলবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত বৈঠক তিনি এ কথা বলেন।

সভায় সিদ্ধান্ত হয় বিএনপি-জামাতের নৈরাজ্য ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে জুনে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরে জনসভার।

এ সময় ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিস্তাসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে ভারত সুরাহা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে সংবাদ ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ ও ফেনীর সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, এসব ঘটনায় যেই জড়িত হোক না কেন তাদের দ্রুত বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

এছাড়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে জিরো টলারেন্স নিয়ে এগুতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ