রাজনীতি

খালেদা জিয়া যখনই চাইবেন তখনই ঢাকায় সমাবেশ করবেন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখনই চাইবেন তখনই ঢাকায় সভা-সমাবেশ করবেন- করতে দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে হিটলারের রাজনীতি থেকে সরে এসে প্রকৃত গণতন্ত্রের চর্চা কারার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এ ধরনের চিন্তা মাথা থেকে দূর করুন। অহমিকা ত্যাগ করুন। হিটলার, নমরুদ, ফ্যারাউন, ইয়াহিয়া কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেননি।

তিনি অভিযোগ করেন, পাঠ্যবইতে ষড়যন্ত্রমূলকভাবে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে উপস্থাপন করে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কোথাও তার প্রমাণ নেই— উল্লেখ করে ফখরুল বলেন, জিয়াই স্বাধীনতার ঘোষক। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা যাবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ